ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • পাথরঘাটায় ৪ টি হরিণের চামড়া উদ্ধার

    পাথরঘাটায় ৪ টি হরিণের চামড়া উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটার বিষখালী নদীর নিকটবর্তী নীলিমা পয়েন্ট থেকে ৪ টি হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা কোষ্টগার্ড। গতকাল রোববার  রাত দশটার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নীলিমা পয়েন্ট থেকে চামড়া গুলো জব্দ করা হয়। চামড়াগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

    পাথরঘাটা কোষ্টগার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম এর নেতৃত্বে পাথরঘাটার নীলিমা পয়েন্ট এবং নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

    অভিযানে উক্ত এলাকা হতে ৪ টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণের চামড়া ফরেষ্ট কেস কনজারভেটিভ অফিসার মো. সোহরাব হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ