ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বাবুগঞ্জে দরিদ্র পরিবার পেলো খাদ্য সামগ্রী 

    বাবুগঞ্জে দরিদ্র পরিবার পেলো খাদ্য সামগ্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবছরের ন্যায় বাবুগঞ্জে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) ড. দেলওয়ার হোসেনের উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলার নিজ ইউনিয়ন চাঁদপাশার শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। 

    তার একান্ত চেষ্টায় বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ(এসডিআই) এর এফসি-১ প্রকল্পের আওতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড. দেলোয়ার হোসেন'র ভাইয়ের ছেলে যুবলীগ নেতা রফিকুল ইসলাম, এসডিআই সংস্থার এ্যাডমিন কামরুল হাসান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইউপি সদস্য হালিন হাওলাদার, যুবলীগ নেতা মহসিন হোসেন, রাজিব হোসেন প্রমুখ। 


    এসময় সুবিধাভোগীরা বলেন,  অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন আমাদের এলাকার সন্তান। তিনি আপদে বিপদে এলাকাবাসীর পাশে থাকেন। প্রতিবছর ঈদের আগে তিনি খাদ্য সামগ্রী ও কুরবানির সময় গরুর মাংসের ব্যবস্থা করে দেয়। আগামীতেও সে আমাদের পাশে সবসময় থাকবে। 

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল-১০ কেজি, সয়াবিন তৈল ২লিটার, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, ছোলা ২ কেজি , ডাল ১ কেজি, রসুন ১ কেজি, লবন ১কেজি, চিনি ১কেজি, খেজুর ১কেজি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ