ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার উপকূলীয় এলাকার  ঐতিহ্য: মঠবাড়িয়ায় বর্ষায় চাঁইয়ের হাট জমজমাট
  • বরিশাল সহ ৮ বিভাগেই বৃষ্টির আভাস

     বরিশাল সহ ৮ বিভাগেই বৃষ্টির আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোববার দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গত কয়েকদিন ধরে দেশব্যাপী যে দাবদাহ চলছে তা থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে। ঝড়-বৃষ্টির প্রবণতা সোমবারও অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি থেমে গরম ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    শনিবার সারাদেশের কোথাও বৃষ্টি হয়নি। কোনো কোনো অঞ্চলে তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহ। আর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চলজুড়ে।

    শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে ঝড়-বৃষ্টি বেড়ে রোববার সারাদেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ।

    গরমে সারাদেশেই জনজীবনের দুর্ভোগ নেমেছে। ভ্যাপসা গরমে ঘরে টেকাও দায়। ফ্যানের বাতাসেও মিলছে না স্বস্তি। সবকিছু মিলিয়ে প্রচণ্ড গরমে শেষ রমজানের দিকে রোজাদারদের প্রাণ প্রায় ওষ্ঠাগত।

    রোববার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। সকাল ৯টার পর রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হয়েছে। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীতে।

    আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলেও জানান বজলুর রশিদ।

    অন্যদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ