ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • যেভাবে তৈরি করবেন নারকেলের চাটনি

    যেভাবে তৈরি করবেন নারকেলের চাটনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডায়েটের অংশ হিসেবে অনেকেই নারকেলের চাটনি পছন্দ করেন। নারকেল চাটনি বানানো খুব সহজ। কয়েকটি সহজ পদক্ষেপে এটি তৈরি করতে পারেন।

    নারকেল চাটনি তৈরি করতে যা যা লাগবে
    ১/৪ গ্রাম নারকেল

    ২ টেবিল চামচ চানা ডাল

    ১/২ কাঠি তেঁতুল

    ১/২ টেবিল চামচ মিহি তেল

    ১/২ টেবিল চামচ কালো ছোলা

    ২টি ছোট কাঁচা মরিচ

    ১ টুকরো আদা

    এক চিমটি লবণ

    ১/২ টেবিল চামচ সরিষা

    ৪টি কারী পাতা

    সুস্বাদু নারকেল চাটনি তৈরির জন্য কোড়ানো নারকেল, কাঁচা মরিচ, ছোলার ডাল, আদা, তেঁতুল এবং লবণ একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। এমনভাবে ব্লেন্ড করুন যাতে খুব দানাদার আবার খুব মিহি যেন না হয়ে যায়। যদি মনে করেন যে চাটনি খুব ঘন হয়ে গেছে, তবে এতে সামান্য পানি যোগ করতে পারেন।

    টেম্পারিংয়ের জন্য, চুলার আঁচ মাঝারি রেখে একটি ছোট প্যানে তেল গরম করুন। তেল পর্যাপ্ত গরম হয়ে এলে সরিষার দানা, ছোলার ডাল ও কারী পাতা ভেজে নিন। এগুলো প্যান থেকে ছিটকে পড়তে শুরু করলে চুলা থেকে নামিয়ে নারকেলের মিশ্রণটার উপরে ঢেলে দিন।

    পরিবেশন করার আগে সবগুলো উপকরণ সঠিকভাবে মিশিয়ে নিন। ব্যাস হয়ে যাবে মজার স্বাদের নারকেল চাটনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ