ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার উপকূলীয় এলাকার  ঐতিহ্য: মঠবাড়িয়ায় বর্ষায় চাঁইয়ের হাট জমজমাট শেরই বাংলার নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান
  • সকাল থেকে সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

    সকাল থেকে সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে সচল হয়েছে পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরটির পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে বলে  জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।

    তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর, শবে কদর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ছিল। আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

    বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা বলেন, ঈদ উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব সেবা প্রদান অব্যাহত ছিল।

    স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।

    বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ