ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ 

    আমতলীতে ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী বটতলা এলাকা থেকে ২৫০টি  অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমতলী পৌর সভার মেয়র মতিয়ার রহমান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান শনিবার সকাল থেকে  এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ  করেন। 

    জানা গেছে, পৌর শহরের অভ্যন্তরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের  আমতলী নতুন বাজার বটতলা, বাধঘাট বাজার হাসপাতাল পর্যন্ত  প্রভাবশালী ব্যক্তিরা সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে  অবৈধ স্থাপণা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করছেন। 

    এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, পৌর মেয়র মতিয়ার রহমান  এ অভিযান পরিচালনা করেন। 

    প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় প্রভাবশালীরা নিজেদের জোর খাটিয়ে মহাসড়কের পাশে জায়গা অবৈধভাবে দখল করে এ সকল স্থাপণা নির্মাণ করেছিল। 
    আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপণা  থাকতে পারবেনা।

    আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, জনসাধারণ ও যানবাহন  চলাচলের সুবিধার্থে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ