ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ২১ কেজির ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায়

     ২১ কেজির ভোল মাছ বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজির একটি ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়।


    রোববার (১৯ মে) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি সোলায়মান নামে এক ব্যবসায়ী কিনে নেন।

    পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি, ৬ লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।

    সুস্বাদু এই মাছের রয়েছে ঔষধি গুণ। তাই এ মাছের দাম এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ কিনে নেয় বলে তারা জানান। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।

    পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এ মাছটি খুবই সুস্বাদু বিধায় দামও বেশি এবং চাহিদাও বেশি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ