ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঘূর্ণিঝড় রেমাল

    বরগুনায় বেড়েছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

    বরগুনায় বেড়েছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাড়তে শুরু করেছে জোয়ারের পানির উচ্চতা। এতে বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই থেকে তিন ফুট বেড়েছে বলে জানিয়েছেন এসব এলাকার স্থানীয় বাসিন্দারা।


    শনিবার (২৫ মে) সরেজমিনে বরগুনার বড়ইতলা এলাকা ঘুরে দেখা যায়, নদীতে পানি বেড়ে বেড়িবাঁধ ছুঁই ছুঁই হয়েছে। এখন পর্যন্ত বেড়িবাঁধের ভেতরের এলাকায় পানি প্রবেশ না করলেও বাইরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জোয়ারের পানির উচ্চতা আরো বৃদ্ধি পেলে বেড়িবাঁধ টপকে পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করবে এবং এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় আছেন স্থানীয় বাসিন্দারা।

    বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, দুইদিন ধরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে গতকালের তুলনায় আজকে জোয়ারের উচ্চতা আরো বৃদ্ধি পেয়েছে।

    একই এলাকার ইউনুস নামের এক বাসিন্দা বলেন, আমরা ঘূর্ণিঝড় শুনলেই আতঙ্কে থাকি। রেমালের নাম শুনেছি, এখন দেখছি নদীর পানির উচ্চতাও বাড়ছে। পানি যেভাবে বাড়তে শুরু করেছে আর যদি দেড় থেকে দুই ফুট পানি বাড়ে তাহলে বাড়িঘরে পানি ঢোকা শুরু করবে।


    এ বিষয়ে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন বলেন, গত কয়েকদিনের তুলনায় বরগুনা উপকূলে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ