ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • মিয়ানমারের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ৪৫ বাংলাদেশি

    মিয়ানমারের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ৪৫ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের জেলে বন্দি থাকা ৪৫ জন বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়েছেন। দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তারা মুক্তি পেয়েছেন।

    শনিবার (০৮ জুন) সকালে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন মুক্তিপ্রাপ্তরা।

    ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশে আসা দেশটি নৌবাহিনীর একটি জাহাজে করে ওই ৪৫ জন দেশে ফিরছেন। প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ০৯ জুন প্রথম প্রহরে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

    উল্লেখ্য, ফিরে আসা ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।

    বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দি বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এ নিয়ে গত এক বছরে সর্বমোট ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এরআগে গত ২৩ এপ্রিল সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

    বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তারা রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি দেওয়া (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ