ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • অনলাইন জুয়ার বিরুদ্ধে একযোগে প্রচারণার আহ্বান

    অনলাইন জুয়ার বিরুদ্ধে একযোগে প্রচারণার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইন জুয়া বা বেটিংয়ের বিরুদ্ধে সবাইকে একযোগে প্রচারণার আহ্বান জানিয়েছেন এনটিএমসি’র মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।
    গত ১৩ জুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরে সাইবার নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান জিয়াউল আহসান। সভার নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


    এসময় এনটিএমসি’র মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সকল বেটিং সাইট, অ্যাপ্স, টেলিগ্রাম এবং ফেসবুক চ্যানেল ও গ্রুপ সম্পূর্ণভাবে বন্ধ করার ব্যাপারে মতামত প্রদান করেন।


    দেশের যুব সমাজকে এই অধঃপতনের হাত থেকে রক্ষার জন্য সকল পর্ণ সাইট, ফেসবুক/টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল বন্ধের প্রয়োজনীয় নির্দেশনার পাশাপাশি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।


    সাইবার নিরাপত্তা বিষয়ক সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের গোয়েন্দা বিভাগ, সকল মোবাইল অপারেটর সিইওসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ