ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট

    মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটে জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ফলে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীই হতে যাচ্ছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

    গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন তিনি।

    পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা এক কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯।

    ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। সেবার পেজেশকিয়ান ৪২ দশমিক ৫ শতাংশ এবং জালিলি ৩৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলেন। এ কারণে  শুক্রবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়।

    মাসুদ পেজেশকিয়ানের জন্ম ১৯৫৪ সালে। তিনি একজন  হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডাক্তার।  তাবরিজ অঞ্চল থেকে ৫ বার নির্বাচিত এই সংসদ সদস্য ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি।

    গত মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় দেশটিতে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ