ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

    খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরদুয়ানী খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে পাথরঘাটায় ২ জেলে ও বিষ বিক্রেতাকে আটক ও বিষের বোতল জব্দ করেছে চরদুয়ানি নৌ-পুলিশ। 

    গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল থেকে তাদের আটক করা হয়। 

    পরে জেলেদের  স্বীকারোক্তি অনুযায়ী চরদুয়ানী বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে মাছ নিধনের ১৬২ বোতল ওষুধ, ও অবৈধ মাছধরা জাল জব্দ করা হয়।  চরদুয়ানী নৌ-পুলিশ ফারির ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

    আটকরা হলো, চরদুয়ানী ইউনিয়নের গোড়াখাল এলাকার মোসলেম সিকদারের ছেলে নাসির সিকদার (১৮), রনজিত সমদ্দারের ছেলে সৌরভ সমাদ্দার (১৬) ও চরদুয়ানী বাজারের মৃত জগদীশ মিত্রর ছেলে ব্যাবসায়ী কৃষ্ণকান্ত মিত্র (৫১)। চরদুয়ানী নৌ-পুলিশ ফারির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২ জন জেলে ও বিষ বিক্রেতা কৃষ্ণকান্ত মিত্রকে আটক করা হয়েছে। 

    কৃষ্ণ কান্ত মিত্রের দোকানে অভিযান চালিয়ে মাছ মারার ১৬২ বোতল বিষ, রেনু পোনা (ছোট মাছ) ধরার তিন বান্ডিল নেট জাল, ১০০ মিটার ওয়ান ফ্লাই সাইন জাল জব্দ করা হয়। 

    আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ