ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
  • চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, থমথমে ঢাবি ক্যাম্পাস

    চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, থমথমে ঢাবি ক্যাম্পাস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রলীগ-শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে/ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।


    শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে সব হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


    বিজয় একাত্তর হলে ছাত্রলীগ-শিক্ষার্থী সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    তারা হলেন ইসকায়া (২৪), শাহিনুর (২৪), ফাহমিদা (২১), সীমা (২১), তামান্না (২৪), সায়মা (২৫), আশিক (২৪), মাহমুদুল (২৩), ইয়াকুব (২১), কাজী নাফিজ আফজাল (২৪), মাসুদ (২৩), সাইমন রেজা (২৬), সাকিব (২২) ও জহির (২২)।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ