ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান

    দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দনে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এ তথ্য।


    টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

    ভারতের সংবাদমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন।


    গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুণর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাই’র পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ।

    মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই আজ সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সফরে শেখ হাসিনার সঙ্গে তার ছোটোবোন শেখ রেহানাও রয়েছেন।

    এসএমডব্লিউ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ