ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর
  • শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

    শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এছাড়া সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ তথ্য জানিয়েছে।

    বার্গম্যান তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং বর্তমানে ভারতে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।’

    তিনি আরো লিখেছেন, ‘হাসিনার যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি না তা স্পষ্ট নয়। খবরগুলোতে বলা হচ্ছে, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করার কথা বিবেচনা করছেন, যেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাতিজি (টিউলিপ সিদ্দিক এমপি) থাকেন। যাইহোক, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী সেদেশের বাইরে থেকে আশ্রয় প্রার্থনা করা সম্ভব নয়...।’


    প্রসঙ্গত, সোমবার ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।


    সূত্র: রাইজিংবিডি.কম


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ