ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী

     সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় এই দাবি করেছেন।

    মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।


    বিরাজমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এ সময় মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।


    এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।

    তখন মোদী লিখেছিলেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছিলেন তিনি।


    বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ