ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ওবায়দুল কাদেরের ছোটবোনের বাসায় হামলার অভিযোগ 

    ওবায়দুল কাদেরের ছোটবোনের বাসায় হামলার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মেয়র মির্জা কাদেরের ছোটবোন রোকেয়া বেগমের (৫৫) বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

    রোকেয়া বেগম সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটবোন এবং কাদের মির্জার প্রতিপক্ষ ভাগনে ফখরুল ইসলাম রাহাতের মা।

    বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বসুরহাট থানার পোলসংলগ্ন সেতুমন্ত্রীর বোনের বাসভবন এইচআর ভবনে এ হামলার ঘটনা ঘটে।

    সেতুমন্ত্রীর ছোটবোন রোকেয়া বেগম অভিযোগ করেন, মির্জা কাদেরের গুণ্ডাবাহিনী এ হামলা করেছে। আর কে আছে কোম্পানীগঞ্জে, সে তো এখন গডফাদার। পুলিশ তাকে প্রটেকশন দিচ্ছে, সে বিশাল ক্ষমতাধর। মির্জার গুণ্ডাবাহিনী বাসায় হামলা করে আমার ছেলে রাহাতকে খুঁজতে থাকে। 

    আমি তাদের বলি- আমি মন্ত্রীকে ফোন দিচ্ছি; তারা বলে মন্ত্রী কী করবে। তোর ছেলেকে বাহির করে দে তখন দেখবি, এখন কী করি। এ সময় হামলাকারীরা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

    সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করেন, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জেরে কাদের মির্জার অনুসারী কেচ্ছা রাসেলের নেতৃত্বে আমার বাসায় হামলা করা হয়েছে। এ সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে।

    এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে ব্যক্তিগত সহকারী সিরাজুল ফোন রিসিভ করেন। তিনি বলেন, মেয়র বিশ্রামে আছেন। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে মেয়র অনুসারী কেউ জড়িত নয়। উনি শান্ত আছেন, উনাকে উত্তেজিত করার জন্য এসব করা হচ্ছে।

    কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, কয়েকজন লোক এসে বাসার গেটে লাথি মেরে গালমন্দ করেছে। এ ধরনের একটা সংবাদ আমরা পেয়েছি। আমি ঘটনাস্থলে আছি, বিষয়টি আমি খতিয়ে দেখছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ