ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ছাগলে ধান খাওয়া নিয়ে নারীকে কুপিয়ে জখম 

    ছাগলে ধান খাওয়া নিয়ে নারীকে কুপিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম অভিযোগ পাওয়া গেছে। 

    আহত নারীকে প্রথমে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

    সেখান থেকে পরে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে।  

    মামলার বিবরণী থেকে জানা যায়, গতকাল বুধবার উপজেলার পশ্চিম চুনাখালি গ্রামের শহিদুল প্যাদার পালিত ছাগল আসামিরা জমির ঘাস খেলে ছাগলটিকে মারতে থাকে। এসময় শহিদুল প্যাদার স্ত্রী নুরুন্নাহার (৪০) ছাগলটি উদ্ধার করতে গেলে তাকে নাসির হাওলাদার ধারালেঅ অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

    পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরুনাহার বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। 

    এব্যাপারে আহত নুরুন্নাহার বেগমের স্বামী শহিদুল প্যাদা বৃহস্পতিবার বাদী হয়ে মোহাম্মদ নাসির হাওলাদার ও মোহাম্মদ সাগরসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করে আমতলী সিনিয়র জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু এখনো আদালতের কোন আদেশ পাইনি। এ আদেশ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ