ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • বরিশাল নগরীকে যানজট মুক্ত রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ 

    বরিশাল নগরীকে যানজট মুক্ত রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানগরীকে যানজট মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। 

    শনিবার বেলা সাড়ে ১১ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মহানগরীর সামগ্রিক যানজট নিরসনে এক বিশেষ সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম। 

    পুলিশ কমিশনার বলেন,  ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে মহানগরীকে  যানজট মুক্ত করতে হবে।

    এ জন্য তিনি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন রাখার নির্দেশ দেন। 

    এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ