ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সাবেক সিভিল সার্জনসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক সিভিল সার্জনসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৌহিদুর রহমানসহ নয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান ১৬ জুন এ আদেশ দেন।

    সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মালামাল  ক্রয় ও সরবরাহের নামে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

    সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান দিলু জানান, ২০১৮ সালে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তৌহিদুর রহমানসহ নয়জন জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে চিকিৎসাসংক্রান্ত মালামাল ক্রয় ও সরবরাহের নামে ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার ২২২ টাকা সাতক্ষীরা হিসাবরক্ষণ কার্যালয় থেকে তিনটি চেকের মাধ্যমে তুলে আত্মসাৎ করেন।

    বিষয়টি জানতে পেরে নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফাহিমুল হক কিসলু ও সদস্যসচিব হাফিজুর রহমানের নেতৃত্বে দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু হয়। 

    এরপর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জালাল উদ্দিন ২০১৯ সালের ৯ জুলাই তৎকালীন সিভিল সার্জন তৌহিদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে  দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। 

    আসামিরা হাইকোর্টের নির্দেশে কয়েক দফায় সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করার পর জামিনে মুক্তি পান। 

    দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ৬ সেপ্টেম্বর আদালতে সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

    সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ দেশত্যাগে আদালত আরও যাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তারা হলেন- সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন কার্যালয়ের সাবেক হিসাবরক্ষক আনোয়ার হোসেন, ভান্ডাররক্ষক এ কে এম ফজলুল হক, ঢাকার সেগুনবাগিচার মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দিন সরকার, নয়াপল্টনের মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও অংশীদার আব্দুর ছাত্তার সরকার, একই এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও অংশীদার আহসান হাবিব, ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক কাজী আবু বকর সিদ্দীক ও সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইক্যুপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এ এইচ এম আব্দুস কুদ্দুস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ