ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • কম বয়সে পৃথিবীর উচ্চতম ১৪ শৃঙ্গ জয় করে নেপালী তরুণের রেকর্ড

     কম বয়সে পৃথিবীর উচ্চতম ১৪ শৃঙ্গ জয় করে নেপালী তরুণের রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৮ বছর বয়সী নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা সবচেয়ে কম বয়সে অন্তত আট হাজার মিটার উঁচু ১৪টি শৃঙ্গের সবগুলোই জয় করেছেন।


    বুধবার সকালে তিব্বতের আট হাজার ২৭ মিটার উঁচু (২৬ হাজার ৩৩৫ ফুট) শিশা পাংমার চূড়ায় পৌঁছান নিমা রিনজি শেরপা। এর মাধ্যমেই পূরণ হয় তার অভিযান।

    নিমা রিনজির বাবা তাশি শেরপা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সে আজ সকালে চূড়ায় পৌঁছেছে। সে খুব ভালো করে প্রশিক্ষণ নিয়েছিল এবং আমি তার এই সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’

    নিমা রিনজি শেরপা ১৬ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেন। ২০২২ সালের আগস্টে মানাসলু পর্বতের চূড়ায় ওঠেন তিনি।


    এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত-চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তার ১৩তম আট হাজারি পর্বতারোহণ।

    নেপালের ‘শেরপা’ গোত্রের পর্বতারোহীদেরকেই হিমালয় পর্বতকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্বতারোহণ শিল্পের পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।

    বিশ্বের ১৪টি ‘আট হাজারী’ পর্বত-চূড়া জয়কে পর্বতারোহণের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হয়।

    এই লক্ষ্য পূরণে পর্বতারোহীদের অসংখ্য ‘ডেথ জোন’ পার হতে হয়। এসব জায়গার বাতাসে মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ঠ পরিমাণ অক্সিজেন নেই।  

    অপর এক নেপালি পর্বতারোহী ৩০ বছর বয়সে এই সাফল্য অর্জন করেছিলেন। ২০১৯ সালে মিংমা গিয়াবু ‘ডেভিড’ শেরপার হাতেই এতদিন ছিল সবচেয়ে কম বয়সে এই সাফল্য অর্জনের রেকর্ড।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ