ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • ভারতে পালানোর সময় আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া

    ভারতে পালানোর সময় আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

    সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে পুটিয়া নামক স্থানে ভারতের অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এসময় তাকে আটক করে বিজিবির টহল দল। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।


    লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ