ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কঠিন: হাফিজ ইব্রাহিম 

     আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কঠিন: হাফিজ ইব্রাহিম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতা পরবর্তী অত্যন্ত কঠিন নির্বাচন।

    ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকার ছয়টি সুনির্দিষ্ট বিষয়ের উপর কাজ করছে। বিএনপি ও অন্যান্য দল সরকারকে সহযোগিতা করছে।  

    আমরা ভোটাধিকার  ও  মানবাধিকার প্রতিষ্ঠিত করার দ্বারপ্রান্তে উপনীত  হয়েছি।  দ্রুত সময়ের মধ্যে  নির্বাচনের ব্যাপারে বিএনপি ও অন্য দল সরকারকে বলে আসছে। 

    সোমবার বিকেলে দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    হালিমা খাতুন মহাবিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

    হাফিজ ইব্রাহিম বলেন, আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

    উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামুদ্দিন ভুইয়া,  সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন প্রমুখ। 

    এসময় উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল, আবু বক্কর ছিদ্দিক জুলুসহ  উপজেলা ও ইউনিয়ন বিএনপির  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ