ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে জাফরিন বিনতে আকবর

    এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে জাফরিন বিনতে আকবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন এর মেয়ে জাফরিন বিনতে আকবর (আদ্রিকা) এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে। ঢাকা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সে পরীক্ষা দিয়ে এ ভালো ফলাফল অর্জন  করে। 

    এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজ থেকেও সে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়েছিল। এ বারের এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উর্ত্তীণ হওয়ায় তার এ কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বাবা মায়ের প্রশংসনীয় বিশেষ অবদানের প্রতি সে কৃতজ্ঞতা জানিয়েছে। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকায়।

    আদ্রিকা বাবা মায়ের একমাত্র সন্তান। মা জেরিন ইসলাম একজন সফল গৃহিণী। সে ভোলা - ২, (দৌলতখান - বোরহানউদ্দিন,  তজুমদ্দিন) এলাকার তিনবারের নির্বাচিত  সাবেক এমপি নজরুল ইসলামের নাতনি। 

    আদ্রিকার ভালো ফলাফলে তার সহপাঠী, প্রতিবেশি ও আত্নীয় স্বজনরা খুবই খুশি। লেখা পড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল, দেশ ও মানুষের কল্যাণে যেন সহায়তা করতে পারে সে জন্য সে সবার কাছে দোয়া প্রার্থী।

    দৌলতখান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, শিল্প কলা একাডেমি, সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও বিভিন্ন পেশাজীবি সংগঠন  আদ্রিকার  আগামীদিনের সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন, সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া প্রার্থনা করেছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ