ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ভোলায় গণ অধিকার পরিষদের লিফলেট বিতরণ

    ভোলায় গণ অধিকার পরিষদের লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ করেছে গণ অধিকার পরিষদ।  জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দেশ গড়ার শপথ নিন গণধিকার পরিষদে যোগ দিন এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্বে শনিবার বিকেলে বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। 

    এর আগে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলামের আগমন উপলক্ষে গণধিকার পরিষদ ভোলা শাখা ও এর সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের সংবর্ধনা জানান। 

    লিফলেট বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বনি আমিন, ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রানা, গণঅধিকার পরিষদ ভোলা সদর উপজেলার সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, গণধিকার পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ