ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ভোলায় অস্ত্রসহ ডাকাত আটক

    ভোলায় অস্ত্রসহ ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন নামে এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

    রোববার (২০ অক্টোবর) ভোরে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র, নয়টি দেশীয় অস্ত্র, ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।

    কোস্টগার্ড জানায়, বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।  

    ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন 

    খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ গোলাম হায়দার শোভনকে আটক করা হয়। পরে তাকে জব্দ করা আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।   জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ