ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • মনপুরায় এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের এ্যাডভোকেসি সভা

    মনপুরায় এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের এ্যাডভোকেসি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 

    মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, উপজেলার ৬ হাজার ২ শত কিশোরীকে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হবে। 

    এই টিকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেলের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির। সভা সঞ্চালন করেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা থানার সহকারি পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, মসজিদের ইমাম ও সাংবাদিক প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ