ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • আইইবি’র সভাপতি রিয়াজুল ইসলাম ও সম্পাদক সাব্বির মোস্তফা

    আইইবি’র সভাপতি রিয়াজুল ইসলাম ও সম্পাদক সাব্বির মোস্তফা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। 

    গতকাল বৃহস্পতিবার ঢাকা রমনায় আইইবি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

    নবগঠিত নতুন এ কমিটিতে এ্যাব সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু সভাপতি এবং বুয়েট পানি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    এছাড়া ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভোলার কৃতিসন্তান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং অনারারি সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা, এ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু।

    সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক, এলজিইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, ডেসকো, ডিপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংগঠনটির দুই সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফ উদ্দিন বকুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম, পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম পদ্ম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, বিআইডাব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার রোকন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া, ডুয়েটের সাবেক ভিপি একেএম জহিরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের বিসিএস কর্মকর্তা এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ