ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • আমতলী ফেরীঘাটে ভাড়ী যানবাহন চললাচলে ঝুকিপূর্ণ

    আমতলী ফেরীঘাটে ভাড়ী যানবাহন চললাচলে ঝুকিপূর্ণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীতে ফেরীঘাটের প্রবেশপথে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড থাকায় পথচারী, যাত্রী, ভাড়ী যানবহনের চলাচল ঝুকিপূর্ণ হয়ে পরেছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

    ফেরিঘাটের প্রবেশ পথে অবৈধ অটোরিকশা এলামেলো ভাবে দাঁড়িয়ে থকে যাত্রীর জন্য। ফেরি ও ট্রলার আসলে মনে হয় ঢাকা গুলিস্তানের মত যাত্রীর জন্য হৈচৈ করে বধ অটোরিকশার চালকরা।  যেখানে সেখানে পার্কিং করে রেখে তারা খামখেয়ালীপনা করে যাচ্ছে।

    বরগুনা থেকে আসা যাত্রী শাওন মিয়া বলেন, ফেরীতে যানবাহন উঠানামা করার সময় অটোরিকশা এলোমেলো পার্কিং  করে প্রবেশপথ বন্ধ করে রাখছে। এতে চালক, যাত্রী এবং সকল পারাপারের যানবাহনগুলো ঝুঁকির মধ্যে থেকে ফেরীতে উঠানামা করতে হচ্ছে। উপজেলার প্রধান সড়ক জুড়ে অটোরিক্সার ব্যাপক চলাচল।

    তিনি বলেন, ফেরীঘাট ছাড়াও উপজেলার একেস্কুল চৌরাস্তা, বড়চৌরাস্তা, বটতলা বাস স্ট্যান্ড, কলাপারাবাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্পটেও যানজটের  প্রধান কারন অটোরিক্সা। এতে প্রতিনিয়তই ঘটছে অপ্রত্যাশিত দুর্ঘটনা।

    এব্যাপারে আমতলীর মাহিন্দ্রা কোম্পানীতে কর্মরত ইমাদুল হক  মিলন জানান, আমরা বহু স্টাফ রয়েছি উপজেলায় বাসা ভাড়া করে থাকছি। কর্মক্ষেত্রে কারনে বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। এ কারণে প্রতিনিয়তই মোটরসাইকেল নিয়ে ফেরী পার হতে হয়। 

    ফেরীঘাটের প্রবেশ পথে জায়গা দখল করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাইসেন্সবিহীন অটোরিক্সাগুলো। এদের কারনে অনেক ঝুঁকির মধ্যে উঠানামা করতে হয়।  

    আমতলী থানার ট্রাফিক ইন্সপেক্টর বদরুল আলম জানান, অচিরেই এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। 

    উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মাদ  আশরাফুল আলম বলেন, বিষয়টি  ট্রাফিক  বিভাগকে  দিক নির্দেশনা দেওয়া আছে। যাতে কোন ভাবে যানজট সৃষ্টি না হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ