ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • লালমোহনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    লালমোহনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ভোলার লালমোহনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিন করা হয়েছে। গণঅধিকার পরিষদ উপজেলা শাখার আয়োজনে রোববার বাদ আসর  লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড় হয়ে উত্তর বাজার ঘুরে এসে লালমোহন চৌরাস্তায় শেষ হয়। পরে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ ভোলা জেলার সদস্য সচিব আতিকুর রহমান (আবু তৈয়ব)। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার যুগ্ম-সদস্য সচিব মো. সোহেল (রানা), লালমোহন উপজেলা সদস্য সচিব শাহিন হাজী,  লালমোহন পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সমন্বয়ক মো. আকতার হোসেন, সদস্য আরিয়ান আরমানসহ লালমোহন উপজেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

    বক্তরা বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। এখন সময় এসেছে পরিবর্তন করার। প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে।মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ-অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র মুক্তির পক্ষে এই দল আন্দোলন করেছে। তবে এখনো পুরোপুরি মুক্তি আসেনি। আগামী বাংলাদেশের মানুষ গণঅধিকার পরিষদের মার্কা ট্রাক প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য গণঅধিকার পরিষদকে ক্ষমতায় নিয়ে আসবে।     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ