ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • দৌলতখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    দৌলতখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা  হয়েছে। এ উপলক্ষে  রোববার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

    পরে বিকাল তিনটায় বীরশ্রেষ্ঠ  মোস্তফা কামাল অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের  আহবায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের ছেলে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম  আকাশ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন।  অন্যদের মধ্যে  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি  নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ  সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব  মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের  সাবেক সভাপতি  সুমন খান,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন  জাবেদ, পৌর যুবদল নেতা  আলমগীর হোসেন, শ্রমিক  দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া  প্রমুখ। 

    এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন  থেকে  যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত। এ সময়  উপজেলা বিএনপি  নেতা নাজিমুদ্দিন হাওলাদার,  পৌর বিএনপি নেতা আবুল বশির, বিএনপি নেতা গোলাম কবির স্বপন, বিএনপি  নেতা জুয়েল মাহমুদ জুলু, উপজেলা  যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ  বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ