ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাখাইনে বিস্ফোরণের শব্দে আবারও কাঁপলো টেকনাফ সীমান্ত

    রাখাইনে বিস্ফোরণের শব্দে আবারও কাঁপলো টেকনাফ সীমান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যেই তীব্র লড়াই চলছে। এ লড়াইয়ে মর্টারশেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া গোলার বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত। রোববার (২৭ অক্টোবর) ও সোমবার রাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে।

    সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। বারবার বিস্ফোরণের ঘটনায় এপারের লবণ চাষি, নাফ নদী ও সাগরের জেলে ও মাছ ব্যবসার ওপর নির্ভরশীল লোকজন চরম ক্ষতির মুখে পড়েছেন।


    এর আগে রাখাইনে চলা বিস্ফোরণের আওয়াজের ধাক্কায় সাবরাং গ্রামের একাধিক মাটির ঘরে ফাটল ধরেছে।

    শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা আমান উল্লাহ বলেন, ‘রাখাইনে যুদ্ধের কারণে আমরা রাতে ঘুমাতে পারি না। সীমান্তে উড়তে দেখা যায় যুদ্ধবিমান। একটু পরপর মর্টারশেল ও যুদ্ধবিমানের গোলার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরকম প্রায় সময় চলতে থাকে।’


    সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা আট মাসেরও বেশি সময় ধরে রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে আরাকান আর্মি। এরইমধ্যে আরাকান আর্মি মংডু টাউনশিপের আশপাশে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একাধিক সীমান্তচৌকি, সেনা ও বিজিপি ক্যাম্প দখলে নিয়েছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের রাখাইনে গত কয়েকদিনের বিস্ফোরণের বিকট শব্দের আওয়াজ এপারের টেকনাফ সীমান্তে শোনা গেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্ত এলাকার লোকজনের খোঁজখবর রাখা হচ্ছে। এ ঘটনায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ