ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় জেলের মৃত্যু

    হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় নদীতে জাল ফেলে পালানোর সময় ইঞ্জিনচালিত নৌকার পাখার আঘাতে জেলের মৃত্যু হয়েছে। মৃত জেলে নয়ন বেপারী (৬২) উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা।

     সোমবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন।  

    ওসি আবুল কালাম আজাদ জানান, বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে ছেলে ও নাতিকে নিয়ে জাল ফেলে নয়ন বেপারী। এসময় স্পিড বোটের শব্দ পেয়ে পালিয়ে তীরে রওনা হয়। তীরের কাছাকাছি পৌঁছুলে জেলে নয়ন লাফ দেয়। আর ওই সময় ইঞ্জিনচালিত নৌকার হাল ধরে থাকা ছেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে হালের পাখার আঘাতে গুরুতর আহত হন জেলে নয়ন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

    ওসি আরও জানান, এ ঘটনায় হিজলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ