ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • ভারত আওয়ামী লীগকে বন্ধু মনে করে বাংলাদেশকে না: আবুল কালাম শাহিন

    ভারত আওয়ামী লীগকে বন্ধু মনে করে বাংলাদেশকে না: আবুল কালাম শাহিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন দীর্ষ ১৭ বছর ধরে কি অমানুষি নির্যাতনের শিকার হয়েছে বিএনপিসহ বিরোধীদলগুলো। 

    আজকে থেকে ১৭ বছর আগে যে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম সেই আন্দোলন সংগ্রামে আমাদের লক্ষ কর্মী শহীদ হয়েছে। হাজার হাজার নেতাকর্মী খুন -গুম করা হয়েছে।  আজকে মনে করি আমরা মুক্ত হয়েছি। কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারিনি।

    কয়দিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাষ্টপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । আমাদের দল থেকে বলে দিয়েছে যে রাষ্টপতি স্বৈরাচারের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সেই রাষ্টপতি দিয়ে জনগণের আশা পূর্ণ হবে না। সব দল এক কথা বলছে রাষ্টপতিকে পদত্যাগ করতে হবে। 

    ভারত আওয়ামী লীগকে বন্ধু মনে করে বাংলাদেশকে না। আর বিএনপি মনে করে বন্ধুত্ব হয় দেশের সাথে দেশের। শেখ হাসিনার পাসপোর্ট,ভিসা জব্দ করা হলেও শেখ হাসিনাকে ভারত পার্সপোর্ট ভিসা ছাড়া রেখে দিয়েছে। জিনি বাংলাদেশের শক্র আমাদের শক্র তাকে ভারতের শক্র মনে করতে হবে। 

    সোমবার বিকেলে আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা  ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য হুমায়নের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক অহিদুল ইসলাম খান, আব্দুল করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল সিকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত সোহেল, চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউসুফ মাস্টার প্রমুখ। 

    আলোচনা সভায় ১৭ বছরের ইউনিয়ন কমিটি ভেঙ্গে দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহবায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। এর আগে বিকেল তিনটার দিকে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সভাস্থল জনসভায় রুপান্তর হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ