ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • মুলাদীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ 

    মুলাদীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার বিকেল ৩টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লগি- বৈঠার তান্ডবের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্টিত হয়। 

    ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লীগ লগি-বৈঠার তান্ডবে প্রকাশ্যে রাজপথে মানুষকে হত্যা করেছে, হত্যা করেছে গণতন্ত্রকে। 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমীর মাওলানা মো. আবু ছালেহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইয়েদ আহমদ খান।

    বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দীন ইয়ামিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সেক্রেটারী মাওলানা মো. আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা মো. আব্দুল মোতালেব।

    মুলাদী পৌরসভার আমির মাওলানা ডা. মো. মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা অফিস সম্পাদক মাওলানা মো. মাইন উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সফিপুর ইউনিয়ন আমীর হাফেজ আবুল ফজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাটামারা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছুয়া ইউনিয়নের সভাপতি প্রভাষক দিদারুল আহসান প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও পৈশাচিক হত্যাকাণ্ড ও গণতন্ত্রকে হত্যা করার মাধ্যমে তারা যেই হত্যা-লুণ্ঠন, নির্যাতন-নিপীড়ন, মামলা-হামলা, ব্যাংক লুট, বিডিআর হত্যাকাণ্ড, গণমাধ্যম বন্ধ করে দেয়া, বিচার বিভাগকে দলীয়করণ করা তার প্রতিবাদ স্বরূপ ৫ আগস্ট সৃষ্টি হয়েছে। 

    এ দেশের ছাত্র-জনতার এক অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে। এই বাংলাদেশকে আর কোনোদিন সেই খুনি-লুটেরাদের কবলে পড়তে দেয়া যাবে না। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। সমাবেশ শেষে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ