ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • গৌরনদীর সাবেক মেয়র হারিছুর গ্রেপ্তার, ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল

    গৌরনদীর সাবেক মেয়র হারিছুর গ্রেপ্তার, ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রামপুরা থেকে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে হারিছুরের ফাঁসির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

     
    নির্যাতিত জনতার ব্যানারে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মিছিল করা হয়। পরে হারিছুরের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

    কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া প্রমুখ।  

    এ সময় বক্তারা সাবেক মেয়র হারিছকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসির দাবি জানান।

    স্থানীয়রা জানান, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে গৌরনদীতে আলাদা পরিচিতি ছিল সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের। সেই প্রভাবে দাপুটে ভাব নিয়ে এক আধিপত্য গৌরনদীতে বিরাজ রাখতো। ফলে তার বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীরাও অবস্থান নেওয়ার সাহস পেতেন না।  

    গত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়া করার পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদেরও অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে।
     

    মঙ্গলবার ভোরে রাজধানীর রামপুরা এলাকা থেকে হারিছুর রহমান হারিছকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।

    তিনি জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিল। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।  

    তিনি আরও জানান, গ্রেপ্তার হারিছুর রহমানকে বরিশালে নিয়ে আসা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ