ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ভাবির কপাল ফাটালো দেবর 

    ভাবির কপাল ফাটালো দেবর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বৃদ্ধা মা মনেজা খাতুন (৬০) কে মারধর করেছে ছেলে। এসময় মারধর ঠেকাতে গিয়ে পুত্রবধুর তাছনুর (২৮) কে ইট মেরে কপাল ফাটিয়ে দেয় ফরিদ (৩০)। 

    গুরুতর আহত তাছনুর বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

    হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা হাসপাতালে রেফার্ড করেছেন। 

    দরিদ্র তাছনুরের পরিবার টাকার অভাবে ভোলা নিয়ে চিকিৎসা করাতে না পেরে লালমোহন হাসপাতালে ভর্তি করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজারের উত্তর পার্শ্বে রফিজল ঘরামির বাড়িতে।  

    বৃদ্ধা মনেজা বেগম জানান, দুই ছেলে মিলন ও ফরিদ একই ঘরে আলাদা থাকে। মিলন ঘরের সামনে অটোরিক্সায় চার্জ দেয়। সোমবার সকালে ছোট ছেলে ফরিদ মিলনের রিক্সা চার্জ দেয়ার জায়গায় গাছ ও টিন দিয়ে বেড়া দিতেছিল। আমি দেখে তাকে ডাক দিলে সে ঘরের বেড়া ভাংচুর শুরু করে। এতে মিলনের অটো রিক্সার মালামাল পরে যায়। ফরিদকে ডাক দিলে সে আমার গায়ে হাত দেয়। 

    মারতে দেখে মিলনের স্ত্রী তাছনুর আমাকে ধরতে আসলে ফরিদ ছেড়ে দিয়ে সেখানে থাকা ভাঙা ইট সাজোরে তাছনুরকে মারে। ইট তাছনুরের কপালে লেগে ফেঁটে যায়। 

    এ ব্যাপারে অভিযুক্ত ফরিদ বলেন, মা আমাকে জুতা দিয়ে মারধর করেছে এবং ভাবি ইট মেরেছে, সেই ইট ঠেকাতে গিয়ে তার কপাল কেটে গেছে।

     

    লালমোহন থানার অফিসার ইনচার্জ  সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ