ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা

    ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভোলায় ২০২৫ সালের মধ্যে পাঁচটি ও ২০২৮ সালের মধ্যে আরও ১৪টিসহ মোট ১৯টি গ্যাস কূপ খনন করা হবে। তবে নির্দিষ্ট কোম্পানিকে নয়, উন্মুক্ত প্রতিযোগিতার যারা যোগ্য তাদেরকেই (দায়িত্ব) দেওয়া হবে।

    শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে ইলিশা-১ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    উপদেষ্টা আরও বলেন, বর্তমানের বাণিজ্যিক গ্যাস সংযোগ চালু রয়েছে। যার প্রয়োজন সে নিতে পারবেন। তবে আবাসিক গ্যাস সারাদেশেই বন্ধ রয়েছে। দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে। চাহিদার তুলনায় গ্যাস কম হওয়ায় বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার গ্যাস আমদানি করতে হয়।

    ভোলায় যদি গ্যাসের ওপর নির্ভর করে শিল্পাঞ্চল করা যায়, তাহলে ভোলাবাসীরা উপকৃত হবেন। অনেকে চাকরি করতে পারবেন বলেও জানান ফাওজুল কবির খান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ