ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত

    দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। পরবর্তীতে সরকারে কে আসবে সেটা নির্ধারণ করবেন দেশের জনগণ। আপনারা যদি এমন কাউকে নির্ধারণ করেন যারা পূর্বের মত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে সেটার দায়ভারও আপনাদের নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।

    শুক্রবার (১ নভেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ পরিবার ও ৪০ জন আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।


    তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেওয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না।


    হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারে কোনোভাবেই চাঁদাবাজিকে স্থান দেয়া হবে না। এটি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এখানে পৈত্রিকভাবে অনেকে ক্ষমতায় আসছে। দেবিদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য খুব শিগগির পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।


    ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ