ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ

    বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান  বিষয়টি নিশ্চিত করেছেন।


    রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


    বরগুনা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট বরগুনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এর পর ১২ আগস্ট সন্ধ্যার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মোবাইলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার একটি পাঁয়তারা পরিলক্ষিত হয়। পরে দেশের প্রচলিত আইন অনুসারে বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক মো. শামীম দণ্ডবিধির ১২৪ ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ফোনালাপ ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ