ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

    পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশির ভাগ কাজ করে দিলেন বোলাররাই। প্রতিপক্ষকে আটকে রাখলেন অল্পতে। ওই রান তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক আজিজুল হক তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি সামলে নেয় তারা, পায় জয়।  

    শুক্রবার দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ব্যাট করে ১১৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। রান তাড়ায় নেমে ২২ ওভার ১ বল খেলেই জয় পায় বাংলাদেশের যুবারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারানো ভারতের যুবারা।  

    টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দলটির দুই ওপেনারকেরই শূন্য রানে ফেরান পেসার মারুফ মৃধা। প্রথম ওভারের চতুর্থ বলে উসমান খান ক্যাচ দেন চার বলে শূন্য রান করে। নিজের পরের ওভারে এসে তিন বলে শূন্য রান করা শাহজিব খানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন মারুফ।  

    ৭ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন মুহাম্মদ রিয়াজউল্লাহ ও অধিনায়ক সাইদ বেগ। ইকবাল হোসেন ইমনের বলে মারুফ মৃধার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইদ, ভাঙে ৪২ রানের জুটি। ৬৫ বলে ২৮ রান করা রিয়াজউল্লাহকেও আউট করেন ইমন।  

    জুটি গড়া দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। একপ্রান্তে কিছুটা লড়াই করেন ফারহান ইউসুফ। ৩২ বলে ৩২ রান করে দেবাশীষের বলে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন। মারুফ দুই ও আল ফাহাদ, দেবাশীষ দেবা পান একটি করে উইকেট।  

    রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন।  

    ২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর চাপ কিছুটা বাড়ে বাংলাদেশের জন্যও। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা।  

    দুজনের ৫৭ রানের জুটি ভাঙে ৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ