ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম 

    আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    থামানো যাচ্ছে না হিরো আলমকে, সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন তিনি। অনেকটাই যেন 'ড্যাম কেয়ার' ভাব তার মাঝে। মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না। এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি। 

     যদিও গানের ভাষা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা না তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই গানের সাথে তানজানিয়ায় জন্মগ্রহণকারী জানজিবারী তারব গায়িকা ফাতুমা বিনতি বারাকা ওরফে বি কিডুডের একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে। শুক্রবার মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।

    এতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বুঝা না গেলেও, গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।  উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। 

    এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। 

    তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। এরপর তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ