ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

    একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
    অধ্যাপক খোন্দকার কামাল হাসান, অধ্যাপক ড. মো. নিজামুল করিম ও অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। রবিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।


    জানা যায়, গত ৩ জানয়ারি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক খোন্দকার কামাল হাসান।


    সে হিসেবে যোগদানের ১৬ দিনের মাথায় তাকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হলো। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ থাকাকালে গত বছর ২৪ অক্টোবর অধ্যাপক খোন্দকার কামাল হাসান আরো একবার ওএসডি হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে থাকার অভিযোগ রয়েছে।

    একই দিন যোগদান করেছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম।


    তাকেও ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। আর ২০২৩ সালের ৬ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক স ম আব্দুস সামাজ আজাদ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ