ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • খুলনায় দ্বিতীয় দিনের মতো চলছে ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি

    খুলনায় দ্বিতীয় দিনের মতো চলছে ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাংক-লরি শ্রমিকরা।

    সোমবার (২৭ জানুয়ারি) খালিশপুরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন শ্রমিকরা। এতে খুলনা বিভাগসহ ১৬টি জেলায় তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে।


    জানা যায়, রোববার দুপুরে আলী আজিমকে ডিবি পুলিশ আটক করে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।


    পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক-লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সমিতির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। যতক্ষণ তাকে মুক্তি দেওয়া না হবে, আমাদের কর্মবিরতি চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ