ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির ৩ নেতা-কর্মী আহত, আটক ১

    পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির ৩ নেতা-কর্মী আহত, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির তিন নেতা-কর্মী আহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এটিকে হামলা উল্লেখ করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কর্মীদের দায়ী করেছে জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

    আহত ব্যক্তিরা হলেন পিরোজপুর পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান (২৪) ও কর্মী কে এম ফেরদৌস বাপ্পী শেখ (২২) এবং পৌর কৃষক দলের সহসভাপতি শাহীন গাজী (৫৪)। তাঁদের মধ্যে ফেরদৌসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    ঘটনার প্রত্যক্ষদর্শী ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, আগে থেকে দুই পক্ষের মধ্যে ঝামেলা ছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিব নামের এক তরুণ ব্লেড দিয়ে এলোপাতাড়ি পোচ দিতে থাকে। যাঁদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা। ঘটনাটি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যেত। কিন্তু তা না করে এ ঘটনা ঘটালেন তাঁরা।

    অন্যদিকে আহত অবস্থায় মেহেদী হাসান দাবি করেন, কয়েক দিন ধরে পিরোজপুরের বিভিন্ন দেয়ালে ছাত্রলীগের কর্মীরা “জয়বাংলা” স্লোগান লিখছিল। আজ সন্ধ্যার পর পুরোনো স্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের কর্মীরা একত্র হচ্ছে, এমন খবরে আমরা পৌর ছাত্রদলের কর্মীরা সেখানে যাই। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ৩০ জনের মতো ছাত্রলীগ কর্মী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের ওপর সার্জিক্যাল ব্লেড নিয়ে হামলা করা হয়েছিল।

    হামলার পেছনে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ইঙ্গিত করে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘গত পাঁচ আগস্টের আগে যারা আমাদের ওপর হামলা চালিয়েছিল, তারাই আবার সক্রিয় হয়ে উঠেছে। আজ (গতকাল) আমাদের ছাত্রদলের কর্মীদের ওপর আবার তারাই হামলা করেছে।

    তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ। তিনি বলেন, এটি ছাত্রদলের নেতা-কর্মীদের অভ্যন্তরীণ কোন্দল। ছাত্রলীগের কর্মীরা বর্তমানে এলাকায় নেই। এ ছাড়া সংগঠনটির সঙ্গে রাকিব নামের ওই তরুণের কোনো সম্পর্ক নেই।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সোবাহান বলেন, দুই পক্ষের মধ্যে ঠিক কী কারণে এ ঘটনা ঘটছে, তা আমরা তদন্ত করে দেখছি। ইতিমধ্যে রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ