ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে নিজেদের কর্মের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন।

প্রাথমিক পর্যায়ে ১০, মাধ্যমিক পর্যায়ে ২০, কলেজ পর্যায়ে ২৫, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচিত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষক দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ পেয়েছেন।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন