ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • ঢাকাকে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করলো বরিশাল

    ঢাকাকে বিধ্বস্ত করে শীর্ষস্থান মজবুত করলো বরিশাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান বিপিএলের নিজেদের দশম ম্যাচে খুলনাকে হারিয়ে রংপুর রাইডার্সের ঘাড়ে নিশ্বাস ফেলছিল ফরচুন বরিশাল। তবে রংপুর তাদের ১১তম ম্যাচে চিটাগংয়ের কাছে হারলে সিংহাসন দখল করে বরিশাল। আর নিজেদের ১১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


    বুধবার (২৯ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে বরিশালকে মাত্র ৭৪ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে ৮১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

    সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন এই মারকুটে ব্যাটার।

    এরপর তিনে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব শুরু করে ডেভিড মালান। তাকে যোগ্য সঙ্গ দেন তামিম। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে রান ৬৯ তোলে বরিশাল। শেষ পর্যন্ত তামিমের ২১ রান এবং মালানের ১৬ বলের অপরাজিত ৩৭ রানে ভর করে ৮১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।


    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ৮ বলে ১০ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। ৪ বলে শূন্য করে ফেরেন রিয়াজ হাসান। ১৪ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার তানজিদ তামিম। এতে দলীয় ২০ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

    এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। সাব্বির রহমান (৭), মোসাদ্দেক হোসেন (২), জেপি কোটজে (৫), নামজুল ইসলাম (০), বেটন (১০) এবং মোস্তাফিজ আউট হন ২ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন থিসারা পেরেরা।

    কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করেন ঢাকার অধিনায়ক। এতে ২৭ বল হাতে থাকতে ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

    বরিশালের হয়ে মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট শিকার করেন জেমস ফুলার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ