ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত
  • সরকারি কোয়ার্টার থেকে ডিবি পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

    সরকারি কোয়ার্টার থেকে ডিবি পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মহানগরীতে সরকারি কোয়ার্টার থেকে পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ওই বাসা থেকে আমিনুল ইসলামের (৩৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

    ওই এএসআই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। থাকতেন নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে। গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগরে। বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামাণিক। তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে কোয়ার্টারে থাকতেন।

    পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে থানায় ফোন করেন। পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

    রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়ে ছিলেন। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ওসি আশরাফুল ইসলাম বলেন, গ্রামের বাড়ি থেকে আমিনুলের পরিবারের লোকজন এসেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে আমরা কারণ নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশি তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ