ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • পাথরঘাটায় বিএনপির জনসভায় নুরুল ইসলাম মণি

    ‌‌'শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা- এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত'

    ‌‌'শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা- এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা- এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।  জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে এ অভিযোগের প্রমাণ মিলেছে। 

    তিনি বলেন, গত ১৬ বছরের শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশের ব্যাংকগুলোকে লুট করেছে।  গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদের শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ।  

    নুরুল ইসলাম মণি আরো বলেন, মানুষ এখন নির্বাচিত একটি সরকার চায়।  তাই দ্রুত সময়ে মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

    শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা পৌর এলাকায় সরকারি কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় এসব কথা বলেন নুরুল ইসলাম মণি। 

    জনসভায় মণি আরো  বলেন, সংস্কার আমরাও চাই, তবে সেটা যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে।  এতটা সময় নেওয়া উচিত হবে না যাতে মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। 

    পাথরঘাটা পৌর বিএনপি'র সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, বরগুনা জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ