ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

    কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে সম্পদ আলী (২৮) ও রুবেল (২২) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ ও সোমবার সকালে রুবেল মারা যান।


    এ তথ্য নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।


    অগ্নিদগ্ধ দুজন মানিক (৩০) ও মান্না (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এর আগে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাদের এ হাসপাতালে প্রেরণ করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কর্তৃপক্ষ।

    প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মারা যাওয়া রুবেলের শরীরের ৬৫ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আহতাবস্থায় চিকিৎসাধীন মানিকের শরীরের ৬০ শতাংশ ও মান্নার শরীরের ৬৬ শতাংশ পুড়েছে। হতাহত সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

    প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ট্রলারটি জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ